|
ডিএমপিতে ৭ পুলিশ কর্মকর্তার বদলি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিএমপিতে ৭ পুলিশ কর্মকর্তার বদলি মঙ্গলবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির লাইনওয়ার শহর ও যানবাহনের পুলিশ পরিদর্শক সঞ্জিব কুমার মিত্রকে লালবাগ বিভাগে, ডিএমপি লাইনওয়ার শহর ও যানবাহনের পুলিশ পরিদর্শক আল মামুন সিকদারকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া পৃথক আদেশে আরও বলা হয়, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলামকে ডিএমপির দক্ষিণ বিভাগে, ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলামকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে ডিএমপি উত্তর বিভাগে পিওএমে, ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবুল হোসেন শেখকে ডিএমপির প্রটেকশন বিভাগে এবং ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম আকবরকে ডিএমপির পূর্ব বিভাগের পিওএমে বদলি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
