ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 5:50 PM
সর্বশেষ আপডেট: Thursday, 21 October, 2021, 6:11 PM

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরনের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮০ রান করে টাইগাররা।

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  এছাড়া ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ।

এদিন ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ম্যাচে ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

৭.১ ওভারে ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১০.২ ওভারে দলীয় ৭২ রানে নাঈম-লিটনের মতো ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক।

আবারও সুযোগ হাতছাড়া সাকিব আল হাসানের। আগের ম্যাচের মতো এদিনও ফিফটির দোর গোড়ায় গিয়ে হোচট খেলেন এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ৪২ রান করা সাকিব এদিন ফেরেন ৩৭ বলে ৩ ছক্কায় ৪৬ রান করে।

সাকিব আউট হওয়ার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।  ২৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ অধিনায়ক।

মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার পর শূন্য রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নুরুল হাসান সোহানও।

একের পর এক ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনিত টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চল যাবে ওমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status