ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 October, 2021, 5:33 PM

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

যশোর কোতয়ালী মডেল থানাধীন কুয়াদা বাজারস্থ আমেনা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন, (১) লালটু হোসেন (৩০), যশোর জেলা মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের ওহাব আলী গাজীর পুত্র ও তার সহযোগী (২) ইমামুল দফাদার (২৬), মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের (দফাদার পাড়া) আবু খায়ের ওরফে মুকিম দফাদারের পুত্র আটক চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১২০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।


যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার, সংবাদের মাধ্যমে জানতে পারি কোতয়ালী মডেল থানাধীন  কুয়াদা বাজারস্থ আমেনা ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপরে ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই রঞ্জন কুমার বসুগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম  কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া কুয়াদা বাজারস্থ আমেনা ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করেন।


আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১ (শত) ৩২ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করেছেন আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসকল মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে, আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অনুমান মূল্য ৩৯  (হাজার) ৬ (শত) টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status