ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অস্কারে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 4:56 PM

অস্কারে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’

অস্কারে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’

প্রতি বছরের মতো এবারও অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। এ লক্ষ্যে সিনেমা বাছাইয়ের জন্য আট সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। আর গত ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সিনেমা আহ্বান করা হয়। বাছাই কমিটির সভায় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’কে মনোনীত করা হয়।

অস্কারের ৯৪তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করবে আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। আগামী নভেম্বরে দেশের সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্তে অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে এটি মনোনীত করে বাংলাদেশ অস্কার কমিটি।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্ঝাবিক্ষুব্ধ তার জীবন৷ এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে।

‘রেহানা মরিয়ম নূর’র চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাদ নিজেই। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া। নির্বাহী প্রযোজক এহসানুল হক। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তুমিজুল। সহ প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status