ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাঈমের পর ফিরলেন লিটনও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 4:46 PM

নাঈমের পর ফিরলেন লিটনও

নাঈমের পর ফিরলেন লিটনও

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে জয়ের বিকল্প নেই। আর যদি সেটা বড় ব্যবধানে হয় তবে তো কোনো কথাই নেই। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার নাঈম শেখ। শুরুর চাপ সামলে দলকে খানিকটা এগিয়ে দিয়ে ফেরেন লিটনও। এই প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশ ৫০/১ (৭ ওভার)

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার নাঈম শেখকে (০) সাজঘরে ফেরান কাবুয়া ভাগি মোরেয়া। অবশ্য প্রথম বলেই উইকেটরক্ষকের ক্যাচ মিসে বেঁচে যান তিনি। পরের বলে সেসে বাউয়ের তালুবন্দি হন এই ওপেনার।

তিনে এসে আরেক ওপেনার লিটন দাসকে নিয়ে শুরুর ধাক্কা সামলে তোলেন সাকিব। প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৫ রান তোলে টাইগাররা। খানিক পরই আসাদ ভালার শিকার হয়ে ফেরেন লিটন। ২৩ বলে ২৯ রান করে ডিপ মিডউইকেটে সেসে বাউয়ের তালুবন্দি হন তিনি।

বাংলাদেশের একাদশ :

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

পাপুয়া নিউ গিনি একাদশ :

আসাদ ভালা (অধিনায়ক), হিরি হিরি, চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেসে বাউ, সিমন আতাই, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), কবুয়া ভাগি মোরেয়া, চাদ সোপার ও ডেমিয়েন রাভু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status