ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘আনা ফ্রাঙ্ক’ মঞ্চে আসছে
নতুন সময় বিনোদন
প্রকাশ: Thursday, 21 October, 2021, 4:25 PM

‘আনা ফ্রাঙ্ক’ মঞ্চে আসছে

‘আনা ফ্রাঙ্ক’ মঞ্চে আসছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যান ফ্রাঙ্ক ও তাঁর পরিবারের সদস্যরা আশ্রয় নেন একটি গোপন কুঠুরিতে। সেখানে তাঁরা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়েন হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। তারপর নেমে আসে করুণ জীবনের হাহাকার।


বন্দিজীবনের রুদ্ধশ্বাস দিনগুলোতে অ্যান ফ্রাঙ্ক তাঁর ডায়েরিতে ফুটিয়ে তোলেন তাঁর মানসিক বেদনার রং, ব্যক্তিগত স্বপ্ন, যুদ্ধের বারুদমাখা ধূসরতা ও সম্ভাবনার রংধনু। অ্যান ফ্রাঙ্কের সেই ডায়েরি অবলম্বনে লেখা ম্যাড থেটারের তৃতীয় প্রযোজনা ‘আনা ফ্রাঙ্ক’। নাটকটির উদ্বোধনী আয়োজন হতে যাচ্ছে ২২ ও ২৩ অক্টোবর।


বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ওই দুই দিন নাটকটি মঞ্চস্থ হবে। দুই দিনব্যাপী এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মঞ্চসারথী আতাউর রহমান, আবৃত্তিকার হাসান আরিফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক প্রমুখ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসাদুল ইসলাম ও নির্দেশনায় আছেন কাজী আনিসুল হক বরুণ।
বিজ্ঞাপন


নাট্যকার আসাদুল ইসলাম, তাঁর স্ত্রী সোনিয়া হাসান ও কন্যা মেঘদূতকে নিয়ে গঠিত হয়েছে এই ম্যাড থেটার। ২০১৫ সালের অক্টোবরে ‘নদ্দিউ নতিম’ নাটকের মাধ্যমে ম্যাড থেটারের দর্শকের সামনে যাত্রা শুরু। এ নাটকের চরিত্রের সংখ্যা তিনটি। তিনটি চরিত্রে তাঁরাই অভিনয় করেছেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status