ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
ঘুমিয়ে পড়েছিলেন চালক, বাস গিয়ে পড়ল খা‌দে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 10:56 AM

ঘুমিয়ে পড়েছিলেন চালক, বাস গিয়ে পড়ল খা‌দে

ঘুমিয়ে পড়েছিলেন চালক, বাস গিয়ে পড়ল খা‌দে

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় যাত্রীবা‌হী বাস খা‌দে প‌ড়ে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন। মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) ভো‌রে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। পরে আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিহত ব্যক্তি নওগাঁর পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নূর মোহাম্ম‌দের ছে‌লে ছা‌য়েদ আলী খান (৬০)।

বাসযাত্রীরা জানান, চালক ঘু‌মন্তভাবে বাস চালা‌চ্ছি‌লেন। বার বার সতর্ক করার পরও দুর্ঘটনা ঘট‌লো। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছে।

নিহ‌তের ভা‌তিজা ও বাস যাত্রী আ‌মিনুল ইসলাম ব‌লেন, সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাসহ ৩ জন ঢাকা যাওয়ার জন্য নওগাঁ থে‌কে রওনা দেই। বাস‌টি বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হ‌য়ে ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি ঠিকভা‌বে চালা‌তে চালক‌কে বার বার সতর্ক করা হ‌য়ে‌ছিল। প‌রে বাস‌টি সড়‌কের বাঁক ঘুর‌তে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপসহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন ব‌লেন, এ সংবাদ পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে ১ জ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাস‌টি সড়‌কের বাঁক ঘুর‌তেই নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status