ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
স্ত্রীর ব্যাডমিন্টন র‌্যাকেটের আঘাতে স্বামীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 10:42 AM

স্ত্রীর ব্যাডমিন্টন র‌্যাকেটের আঘাতে স্বামীর মৃত্যু

স্ত্রীর ব্যাডমিন্টন র‌্যাকেটের আঘাতে স্বামীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে স্বামী আবদুর রহমান (৪২) খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী নাজমাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ খিদমা হাসপাতালের জরুরি বিভাগ থেকে আবদুর রহমানের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আবদুর রহমান নেত্রকোনার কমলাকান্দা উপজেলার পটুয়াকান্দা গ্রামের মরহুম সমশের আলীর ছেলে। তিনি খিলগাঁও পূর্ব গোড়ানের ৯ নম্বর রোডে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। ঢামেক সূত্র জানায়, আবদুর রহমান দোকানে মুরগি সাপ্লাইয়ের কাজ করতেন। তার খিলগাঁওয়ের বাসার কয়েক মাসের ভাড়া আটকে যায়।

এটা নিয়ে স্বামীর সঙ্গে নাজমার তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী নাজমা ঘরে থাকা ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে আবদুর রহমানকে আঘাত করেন। এতে ব্যাটটির সামনের অংশ ভেঙে যায়। পরে নাজমা ব্যাটটি আবদুর রহমানের বুকের বাঁ-পাশে ঢুকিয়ে দেন। এতে আবদুর রহমান গুরুতর আহত হন। পরে লোকজন তাকে খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে তারা সেখানে লাশ ফেলে পালিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status