ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
এবারও জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 20 September, 2021, 9:28 PM

এবারও জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এবারও জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবার সেই ঐতিহাসিক ভাষণের অনুসরণ করে গত বছরগুলোতে বাংলায় ভাষণ দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও জাতিসংঘের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি।

বিষয়টি সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
জানা যায়, ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুদিনের যাত্রাবিরতি শেষে এখন নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status