ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
বিএইটিইর কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের চেয়ারম্যান হলেন ড্যাফোডিলের অধ্যাপক ড. এম আর কবির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 20 September, 2021, 9:17 PM

বিএইটিইর কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের চেয়ারম্যান হলেন ড্যাফোডিলের অধ্যাপক ড. এম আর কবির

বিএইটিইর কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের চেয়ারম্যান হলেন ড্যাফোডিলের অধ্যাপক ড. এম আর কবির

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম আর কবির সম্প্রতি বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (কিউএসি)-এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর, বিএইটিইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম সাইফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।

অফিস আদেশে আরও তিনজনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক আজাদ খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আরশাদ এম চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেসব প্রোগ্রাম পরিচালিত হয় সেসব প্রোগ্রামকে উচ্চশিক্ষার গুণগত মান ও অন্যান্য শর্তের বিচারে স্বীকৃতি প্রদান করে থাকে বার্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই)। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. এম আর কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ।

অন্যদিকে অধ্যাপক ড. এম আর কবির জানিয়েছেন, নব নিযুক্ত চেয়ারম্যান হিসেবে তিনি তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধ পরিকর থাকবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status