|
যশোরে মোস্তফা ফরিদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে মোস্তফা ফরিদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এমন পরিস্থিতিতে রবিবার বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে শুভেচ্ছা জানান তিনি। এসময় তার সাথে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সুখেন মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন। এসময় আরো ছিলেন, জেলা যুবলীগের বিজ্ঞান ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল অভিনেতা শাহের খান রবি প্রমুখ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
