ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলকাতায় শোরুম খুলতে চায় কাকলি ফার্নিচার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 1:51 PM

কলকাতায় শোরুম খুলতে চায় কাকলি ফার্নিচার

কলকাতায় শোরুম খুলতে চায় কাকলি ফার্নিচার

বাংলাদেশের বাইরে শো রুম খুলতে চায় কাকলি ফার্ণিচার। ব্যাপকভাবে পরিচিত পাওয়া এই ফার্ণিচার শো রুমের কর্ণধার সোহেল রানার বরাত দিয়ে কলকাতার পত্রিকা এই সময় জানিয়েছে, অনুমতি পেলে দেশের বাইরে প্রথম কলকাতাতেই শো রুম খুলতে চান তারা।

সোহেল রানা জানিয়েছেন, তাদের ‘দামে কম মানে ভালো’ বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তাদের ক্রেতা সমাগম অবিশ্বাস্য হারে বেড়েছে। তারা ব্যবসা আরও বাড়াতে চান। দেশের বাইরে শো রুম খোলার অনুমতি পেলে সবার আগে বেছে নেবেন ভারতের কলকাতাকে।

প্রায় দশ বছর আগে সোহেল রানার বাবা আবুল কাশেমের হাত ধরে শুরু হয় কাকলী ফার্ণিচারের শো রুম। গাজীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত এই ফার্ণিচার দোকানের একটি ভিডিও বিজ্ঞাপন সম্প্রতি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, দুইটি শিশু একটানা বলে যাচ্ছে, দামে কম মানে ভালো কাকলি ফার্ণিচার।

এরপর থেকেই দেশে ও দেশের বাইরে সব বাংলা ভাষাভাষী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিতি পায় এই ফার্ণিচার শো রুম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status