ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনস্ক্রিন নাতির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাণী রাসমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 11:37 AM

অনস্ক্রিন নাতির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাণী রাসমণি

অনস্ক্রিন নাতির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাণী রাসমণি

দিতিপ্রিয়া রায়। গেলো কয়েক বছর ধরে নিজেকে ‘জীবন্ত’ রাণী রাসমণি করে গড়ে তুলেছিলেন তিনি। এই অভিনেত্রীর কথা বলার কায়দা থেকে তার ফ্যাশন, অভিনয়, ব্যক্তিগত জীবনসবটাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

স্কুলের গণ্ডী পেরনোর আগে থেকেই তিনি সবার প্রিয় রাসমণী। আজ কলেজের প্রথম বর্ষের উজ্জ্বল তরুণী অবশেষে শেষ করলেন এই ধারাবাহিকে তার দীর্ঘ পথচলা।

এরপর কীভাবে দর্শকরা পাবেন দিতিপ্রিয়াকে? অভিনেত্রী জানালেন, খুব তাড়াতাড়ি হয়তো ছোট পর্দাতেই ফিরবেন তিনি। কিন্তু রাসমণি’র মতো এতো গুরু দায়িত্ব মাথায় নিয়ে এখন খুব বেছে বেছে কাজ নিতে হবে তাকে।

এদিকে পড়াশোনাতেও বেশ সিরিয়াস ‘রানিমা’ । আগস্ট মাসেই প্রথম বর্ষের পরীক্ষা। সমাজবিজ্ঞানে অনার্স করছেন তিনি। ইচ্ছা আছে মাস্টার ডিগ্রি করার। আরও একটা ইচ্ছা মনের মধ্যে জমিয়ে রেখেছন। সম্ভব হলে পুনে থেকে সিনেমাটোগ্রাফি নিয়েও পড়বেন দিতিপ্রিয়া।

কদিন আগে তার অনস্ক্রিন নাতি ‘ভূপালে’’র সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল, তার কী পরিণতি হলো? এ কথা শুনেই হেসে ফেললেন দিতিপ্রিয়া। সবটাই গুজব। বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status