ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘হবু স্ত্রী’ পছন্দ না হওয়ায় আত্মগোপন: সাতদিন পর উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 4:28 PM

‘হবু স্ত্রী’ পছন্দ না হওয়ায় আত্মগোপন: সাতদিন পর উদ্ধার

‘হবু স্ত্রী’ পছন্দ না হওয়ায় আত্মগোপন: সাতদিন পর উদ্ধার

২৪শে জুন থেকে এক সপ্তাহ রহস্যজনকভাবে আত্মগোপন করে থাকা গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানকে ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ। ‘হবু স্ত্রী’ পছন্দ না হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন ।

পলাশবাড়ি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের পারিবারিকভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্মগোপনে চলে যান । তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেন ।

 এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করেন। গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন। এ ঘটনায় আজ দুপুরে পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status