|
করোনা ভইরাসের ভয়াবহ পরিস্থিতি,
মহেশপুরে ২৩ দিনে ১২ জনের মৃত্যু হয়েছে
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
|
|
মহেশপুরে ২৩ দিনে ১২ জনের মৃত্যু হয়েছে নিজে করোনার ভয় না করে ভারত থেকে আসা ব্যক্তিদের থাকা, খাওয়ার ব্যবস্থা, করোনা রোগীদের বাড়ী বাড়ী খাবার ও ঔষধ পৌছে দিয়ে আসছিলেন সেই করোনা যোদ্ধা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৩ দিনে মারা গেছেন ১২ জন। এদের মধ্যে গতকাল বুধবার (৩০ জুন) সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সিরাজ উদ্দীন (৬৩), ডলি আক্তার (৩৫),তাছাড়া গত ২৮ জুন রাতে শ্যামকুড় গ্রামের ইকবাল কবির (৪০), ২৭ জুন সকালে গোকুলনগর গ্রামের রবিউল ইসলাম (৭০), ২৬ জুন দুপুরে তৈলটুপি গ্রামের গ্রাম্য ডাক্তার আব্দুল আজিজ ওরফে লাল (৭০), ২৩ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার বলিভদ্রপুর গ্রামের লিয়াকত আলী (৬০), ২১ জুন সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটিমা গ্রামের বাকের আলীর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায় আশিকুর রহমান (৩৮), ২০ জুন সকালে যুগিহুদা গ্রামের ভালাইপুরপাড়ার বানেছা বেগম (৫০), ১৯ জুন দুপুরে পান্তাপাড়া গ্রামের কাওছার মন্ডলের ছেলে রুবেল হোসেন (২৩) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়, ১৩ জুন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাজিরবেড় ইউনিয়নের সামন্তার পটিপাড়া গ্রামের ইয়ানবী (৫৫), ১২ জুন সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশপুর শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক ও ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান অমেদুল ইসলামের ছেলে মুখসিদুল ইসলাম (৪৭) এবং ৮ জুন সকালে সীমান্তবর্তী জিন্নাহনগর গ্রামের সাবেক স্কুলশিক্ষক খন্দকার জহুরুল হকের (৭৫) মৃত্যু হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর সাত্তার জানান, মহেশপুরে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
