ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মূল সড়ক ‘ফিটফাট’, গলির ভেতর ‘সদরঘাট’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 2:09 PM

মূল সড়ক ‘ফিটফাট’, গলির ভেতর ‘সদরঘাট’

মূল সড়ক ‘ফিটফাট’, গলির ভেতর ‘সদরঘাট’

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাত দিনব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন আজ। বুধবার ভোর ৬টা থেকেই শুরু হয়েছে লকডাউনের কার্যকরিতা। তাই সকাল থেকেই আনাগোনা কম দেখা গেছে শহরের মূল সড়কগুলোতে।

লকডাউন ছাড়াও সকাল বেলা এমনিতেই কম থাকে মানুষ। অলি-গলিতেও দেখা যায় তেমনটা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলির রাস্তাগুলোতে বাড়তে দেখা গেছে মানুষ।

চা দোকানের সামনেও ভিড় করতে দেখা গেছে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, বেনারসি পল্লী, ১১ ও ২ নম্বর এলাকার অলি-গলিতে। এসব এলাকায় মানুষজনের মুখেও দেখা যায়নি মাস্ক। অল্পসংখ্যকের মুখে মাস্ক দেখা গেলেও অনেককে দেখা গেছে কোনও স্বাস্থ্যবিধি না মেনে টং দোকানে আড্ডায় মেতে উঠতে।

প্রধান সড়কে অফিসগামী মানুষদের ভোগান্তির সঙ্গে ছিল কাজ ছাড়াও অনেককে ঘুরতে। রিকশার আধিক্য ছিল চোখে পড়ার মতো। তারা ভাড়াও নিচ্ছেন দ্বিগুণের বেশি।

শুধু রিকশা নয়, মোটরসাইকেলে যাত্রী উঠানোর নিষেধাজ্ঞা থাকলেও মানছে না অনেকে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা যায়নি খুব একটা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status