ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাজধানীর যে ৭ কেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 12:16 PM

রাজধানীর যে ৭ কেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা

রাজধানীর যে ৭ কেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আজ থেকে সারাদেশের ৪০টি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের টিকা ফের দেওয়া শুরু হয়েছে। আর ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর ৭ টি কেন্দ্রে।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ফাইজারের টিকা কার্যক্রম বৃহস্পতিবার থেকে চালু হবে। সারাদেশে এ টিকা পরিবহণ করা কঠিন, তাই আমরা শুধু ঢাকায় সাতটি কেন্দ্র নির্ধারণ করেছি।

তিনি বলেন, এ কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশগামী প্রবাসী কর্মীদের ফাইজার এবং সিনোফার্মের দুই টিকাই দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদিআরব, কুয়েতসহ যেসব সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাদেরই ফাইজারের টিকা দেওয়া হবে। আর বাকি সব প্রবাসীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status