ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির করোনাকালীন ৩টি বৃত্তি তহবিল গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 6:10 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 June, 2021, 6:15 PM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির করোনাকালীন ৩টি বৃত্তি তহবিল গঠন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির করোনাকালীন ৩টি বৃত্তি তহবিল গঠন

কর্পোরেট সামাজিক দায়বদ্ধার প্রতিশ্রুতি অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে, শিক্ষার্থীদের মেধাকে জাগ্রত করতে ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ, ওয়েভার এবং আর্থিক সহায়তা প্রদান করে আসছে।


সাম্প্রতিক করোনা অতিমারীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি তাদের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে তিনটি বৃত্তি তহবিল গঠেনের ঘোষনা দিয়েছে।


বৃত্তি তহবিলগুলো হচ্ছে--চেয়ারম্যান বৃত্তি তহবিল, মফিজ উদ্দিন মজুমদার স্কলারশিপ তহবিল এবং দেলওয়ার হুসাইন চৌধুরী স্কলারশিপ তহবিল।


স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তি সুবিধা পাবেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যাায়ে (দিবা ও রাত্রি) স্থানীয় শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য বিবেচিত হবেন। বৃত্তির জন্য সেসব শিক্ষার্থীই আবেদন করতে পারবেন যারা সফলভাবে এক বছর শিক্ষাজীবন শেষ করেছেন। বিগত তিনটি সেমিস্টারে (ট্রাই সেমিস্টার) অথবা দুটি সেমিস্টারে (বাই সেমিস্টার) শিক্ষার্থীদের ফলাফল অবশ্যই জিসিপিএ ৩.০০ থাকতে হবে এবং শিক্ষাপঞ্জী হতে হবে পূর্ন এক বছর।


বৃত্তি সুবিধা প্রদান করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু শর্ত বিবেচনায় নিয়েছে। যেমন, শিক্ষার্থীকে অবশ্যই তার চলমান শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। অনিয়মিত কিংবা ঝরে পড়া কোনো শিক্ষার্থী বৃত্তির জন্য বিবেচিত হবেন না। যেসব শিক্ষার্থী শূন্য থেকে ৩০ শতাংশ পর্যন্ত ওয়েভার পাচ্ছেন তারাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী তাদের অভিভাবকের মৃত্যু কিংবা গুরুতর অসুস্থথার কারণে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।


উল্লেখ্য, তিনটি বৃত্তি তহবিলের মধ্যে শিক্ষার্থীরা যে কোনো একটিতে আবেদন করার সুযোগ পাবেন। একজন শিক্ষার্থী একবারই বৃত্তি নিতে পারবেন।


বিস্তারিত: https://daffodilvarsity.edu.bd/scholarship.

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status