ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাসপোর্ট নিয়ে বিপাকে কঙ্গনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 5:02 PM

পাসপোর্ট নিয়ে বিপাকে কঙ্গনা

পাসপোর্ট নিয়ে বিপাকে কঙ্গনা

ব্যক্তিগত বা পেশাগত জীবন বলেন সব ক্ষেত্রেই নিজের ইচ্ছেমতো চলতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সামাজিক যোগাযোগমাধ্যমে নানান বিতর্কিত মন্তব্য করে হামেশাই ঝড় তোলেন তিনি। তবে এবার পাসপোর্ট নিয়ে বেশ বড় বিপাকে পড়েছেন এ অভিনেত্রী।

জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে নায়িকার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায়। কিন্তু তা নবায়ন করতে পারছেন না তিনি। অনেক কাঠ খড় পুড়িয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেও তাতেও লাভ হয়নি কোনও।

সম্প্রতি বোম্বে হাইকোর্টে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়, পাসপোর্ট নবায়ন করার আবেদনপত্র ঠিক নেই। বেশ কিছু জায়গা বদলাতে হবে বলেও জানানো হয়। আবেদনপত্র খুঁটিয়ে দেখলে বোঝা যাবে তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ফলে পাসপোর্ট অফিস নিয়মের বিরুদ্ধে যেতে পারবেন না, তাই এই বদলের পর অভিনেত্রীর এই ডকুমেন্ট নবায়ন করা সম্ভব হবে।

দেশটির পাসপোর্ট অফিসের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং কঙ্গনাকে জানান, তার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা চলার ফলে বম্বে হাইকোর্টের নির্দেশ ছাড়া নবায়ন করা তাদের পক্ষে অসম্ভব। এরপরই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা।

প্রসঙ্গত কঙ্গনা ও তার দিদি রঙ্গোলির বিরুদ্ধে গত বছর এই মামলা করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোয় ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ ওঠে দুই বোনের বিরুদ্ধে।

এদিকে পাসপোর্ট রিনিউয়্যাল অথোরিটি-র পক্ষে দুই বিচারককে জানানো হয়, কঙ্গনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস থাকলেও তা এখনও প্রসেস হয়নি। পাসপোর্ট নবায়নের আবেদনপত্রে যে যে জায়গায় পরিবর্তন প্রয়োজন তা করলে পাসপোর্ট অফিসার কঙ্গনার আবেদনের বিষয়ে ভাববেন। এরপর হাইকোর্ট অসঙ্গতি বদল করে ঠিক তথ্য তুলে ধরার নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status