ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরাইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 May, 2021, 5:16 PM

গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরাইল

গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরাইল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।  গত ৬ দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

গাজার নিরীহ মানুষের ওপর হামলায় ইসরাইল বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরবি ভাষার স্কাই নিউজ চ্যানেল শনিবার গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে, এরইমধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদারা বলেছেন, ইসরাইলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না।

রোববার ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে। এ হামলায় ২৬ জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন।

বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজাপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু।  আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status