ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশ ক্যাম্পে হামলা: ভিডিও ফুটেজ দেখে বিএনপি কর্মীসহ গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 April, 2021, 12:06 PM

পুলিশ ক্যাম্পে হামলা: ভিডিও ফুটেজ দেখে বিএনপি কর্মীসহ গ্রেপ্তার ৩

পুলিশ ক্যাম্পে হামলা: ভিডিও ফুটেজ দেখে বিএনপি কর্মীসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের অরুয়াইল ক্যাম্পে হামলার ভিডিও ফুটেজ দেখে এক বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) রাতে সরাইল উপজেলার অরুয়াইল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সাত্তার, অরুয়াইল গ্রামের আমির ভূঁইয়ার ছেলে যোবায়ের ও আবু ছায়েদ মিয়ার ছেলে সানাউল্লাহ। আটকের পর তাদের ক্যাম্পে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিল এবং তাণ্ডবের সঙ্গে ওই তিনজন জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় আব্দুস সাত্তারের মদদ ছিল। এ ছাড়া হেফাজতের যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৭ মার্চ বিকেলে অরুয়াইল ও পাকশিমুল গ্রাম থেকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের বের করা মিছিল থেকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়।

এতে ক্যাম্পের অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৩১ মার্চ পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২০০ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status