ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সায়ন্তনীকে কেনো চড় মারলেন ইন্দ্রনীল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 10:18 PM

সায়ন্তনীকে কেনো চড় মারলেন ইন্দ্রনীল

সায়ন্তনীকে কেনো চড় মারলেন ইন্দ্রনীল

কলকাতার টেলিভিশন তারকা ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী সেনগুপ্ত বিয়ে করেছেন দুমাস হলো। দীর্ঘদিন প্রেম করেছেন এই দম্পতি। এরপর চলতি বছর ১৪ ফেব্রুয়ারি পরিবারের কয়েকজনকে নিয়ে বিয়ে সারেন এই জুটি।

কিন্তু বিয়ের দুমাস না যেতেই সায়ন্তনীকে চড় মারলেন ইন্দ্রনীল। সেটির ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। পাঠকরা হয়তো অবাক হচ্ছেন ঘটনা জেনে। তবে সিরিয়াস তেমন কিছুই হয়নি।

সায়ন্তনী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর সেটি নিয়েই আলোচনা। অভিনেত্রীর ভিডিওতে দেখা যাচ্ছে ‌‘হারপাল মেরি ইয়াদ তুমহে তারপাতি হ্যায়’ গানে ঠোঁট মেলাচ্ছেন অভিনেতা ইন্দ্রনীল।

ইন্দ্রনীলের সঙ্গে গলা মেলান সায়ন্তনী। এরপরই ‘বিচ মে মাত বলো’ বলে তাকে চড় মারেন অভিনেতা। আসলে পুরোটাই ছিল একটি মজার ভিডিও।

গানের সঙ্গে এমন মজার ভিডিও এখন প্রায় প্রকাশ করেন তারকারা। সেটাই করেছেন সায়ন্তনী ও ইন্দ্রনীল। ভিডিও দেখে তাদের ভক্তরা যে বেজায় মজা পেয়েছেন। এমনকি তা রীতিমতো তুমুল ভাইরাল।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে সায়ন্তনী ও ইন্দ্রনীলের প্রেম নিয়ে বেশ আলোচনা ছিল। নিয়মিত ছবি প্রকাশ করতেন তারা। নানা মজার মুহূর্ত শেয়ার করেন ইনস্টাগ্রামে।

‘ক্ষীরের পুতুল’,জয়ী’,‘বধূবরণ’,‘মিলন তিথি’ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সায়ন্তনী সেনগুপ্ত। অন্যদিকে ইন্দ্রনীল মল্লিক জনপ্রিয় হয়ে উঠেন ‘ত্রিনয়নী’ দিয়ে। বর্তমানে এই জুটিকে জি বাংলার দুই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status