ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত ১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 1:14 PM

কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত ১

কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত ১

জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স সিআরপিএফের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) শ্রীনগরের উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে টহল দেওয়ার সময় লাওয়াপুরায় সিআরপিএফের ওই গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পাল্টা জবাব দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক। হামলাকারীদের খোঁজে ওই এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে কাশ্মীর পুলিশের মহাপরিচালক বিজয় কুমার দাবি করছেন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, এক জওয়ান নিহত হয়েছে। তিনজন আহত। হামলার পেছনে ছিল লস্কর-ই-তৈয়বা।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status