ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 March, 2021, 6:19 PM

বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড

বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক দমকল বাহিনী ও পাওয়ার প্ল্যান্টের অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। সোমবার সকাল ৯টায় বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিক নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদের নেতৃত্বে একদল দমকল বাহিনী ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন- আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

এ বিষয়ে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদ আহম্মেদ বলেন, বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status