ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যাত্রী সেবার মান বাড়াতে সান্তাহার ষ্টেশনে বানিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান
গোলাম রব্বানী দুলাল
প্রকাশ: Monday, 22 March, 2021, 5:43 PM

যাত্রী সেবার মান বাড়াতে সান্তাহার ষ্টেশনে বানিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান

যাত্রী সেবার মান বাড়াতে সান্তাহার ষ্টেশনে বানিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম এবং ডিআরএম পাকশি কন্ট্রোলের নির্দেশে সহকারী বানিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে সোমবার সকাল ১০টায় বগুড়ার সান্তাহারে রেলওয়ে জংশন ষ্টেশন প্লাটফর্মে অবৈধ দোকানপাট উচ্ছেদ, হিজড়া, ভিক্ষুক ও হকারদের উৎপাত বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের যাত্রীদের সেবার মান বাড়াতে সারা বছর ব্যাপী দেশের বিভিন্ন রেল ষ্টেশনে হিজড়া, ভিক্ষুক ও হকারদের উৎপাত বন্ধ করার চলমান অংশ হিসেবে সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে সোমবার দিনব্যাপী বিভিন্ন ট্রেনে হিজড়া, ভিক্ষুক ও হকারদের উৎপাত বন্ধের অভিযান পরিচালনা করেন সহকারী বানিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ষ্টেশন মাষ্টার হাবিবুর রহমান হাবিব, সান্তাহার রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী, সান্তাহার আরএনবি ইন্সপেক্টর নূর-এ নবী, টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মো: রবিউল ইসলাম, কিশোরী মোহন রায়, ইমরান হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status