ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখাবে ভিস্তা ও লোটাল টিভি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 March, 2021, 4:13 PM
সর্বশেষ আপডেট: Monday, 22 March, 2021, 4:19 PM

ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখাবে ভিস্তা ও লোটাল টিভি

ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখাবে ভিস্তা ও লোটাল টিভি

ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখার সুবিধা নিয়ে উন্মোচিত হলো টেলিভিশনের নতুন দেশীয় দুই ব্র্যান্ড ভিস্তা ও লোটাল। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে নির্মাতা প্রতিষ্ঠান ভিস্তা ইলেক্ট্রনিক্স লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান সামসুল আলম পনির, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক ইঞ্জিনিয়ার মইনুল হক, আব্দুল আলিম শিমুল, উপপরিচালক হাফিজুর রহমান, গোলাম মোস্তাফা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে ভিস্তার ৮টি এবং লোটালের ১২টি মডেলের এলইডি টেলিভিশন বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।

এসব টিভির মধ্যে কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভিরও বেশ কিছু মডেল এনেছে কোম্পানিটি।

ভিস্তার মডেলগুলো হচ্ছে ২৪ ইঞ্চি বেসিক, ৩২ ইঞ্চি বেসিক, ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড, ৪০ ইঞ্চি অ্যান্ড্রয়েড, ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড এছাড়া ভয়েস কন্ট্রোল সুবিধা সম্পন্ন ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি পর্দার টিভি রয়েছে। এ টিভিতে ন্যানোসেল টেকনোলজি থাকায় ছবির মানে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। ন্যুনতম ১৪ হাজার ৯০০ টাকা থেকে ৪১ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাবে টিভিগুলো।

লোটালের ২৪ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যনত ১২টি মডেলের টিভি পাওয়া যাবে  ১৪ হাজার ৯০০ টাকা থেকে এক লাখ ৭৯ হাজার টাকার মধ্যে। লোটালের টিভিগুলোর মধ্যে ১০টি মডেলই কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভি।

অনুষ্ঠানে জানানো হয়, ভিসতা ও লোটালের অ্যান্ড্রয়েড টিভি অরিজিনাল গুগল সার্টিফায়েড এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিস সংযোগ ছাড়াই শত শত চ্যানেল দেখার সুবিধা রয়েছে। এতে ডিস সংযোগ নিতে প্রতি মাসে অতিরিক্ত অর্থ ব্যয় সাশ্রয় হবে বলে জানান তিনি। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভিতে ফেসবুক, গুগল, ইউটিউব, ই-শেয়ারিং, জুমসহ বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস রয়েছে। ভিসতা টিভির প্যানেলে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ ৪ বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। টিভিগুলো দেশজুড়ে পাওয়া যাবে।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করে বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে আমরা নির্মাতা, ডিস্ট্রিবিউটর ও বিক্রেতাদের নিয়ে একটি ইকোসিস্টেম তৈরি করতে চাই। এতে করে গ্রাহকসহ ভিস্তার সঙ্গে যুক্ত সব সেক্টরই লাভবান হবে। তিনি বলেন, এ বছর আমরা পুর্ণাঙ্গ উৎপাদনে যাব। আর আগামী বছরই বৃহৎ পরিসরে রফতানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status