ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পি কে হালদারের আরেক বান্ধবী শুভ্রা রানী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 March, 2021, 1:10 PM

পি কে হালদারের আরেক বান্ধবী শুভ্রা রানী গ্রেপ্তার

পি কে হালদারের আরেক বান্ধবী শুভ্রা রানী গ্রেপ্তার

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের আরেক বান্ধবী শুভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, পি কে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে তার বান্ধবী ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দুদক। দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার তাকে গ্রেপ্তার করেন। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status