ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 9:02 PM

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা শুক্রবার ১৯ মার্চ, ময়মনসিংহ শহরের গ্রীন পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে দেশি পণ্যের কয়েকজন ই-কমার্স নারী উদ্যোক্তা ও অনলাইন নিউজ পোর্টাল টেকজুম ডটটিভি।

প্রিয়সীর স্বত্বাধিকারী খাতুনে জান্নাত আশার সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কার্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ (ভার্চুয়ালি যুক্ত হয়েছেন), বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম ও বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান।এছাড়াও আলোচনায় অংশ নেয় আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন, আফাফ ক্রিয়েশনের স্বত্বাধিকারী আরিফা খাতুন সহ দেশি পণ্যের উদ্যোক্তারা।

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

ময়মনসিংহ সিটি কার্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ”ই-কমার্স বাংলাদেশের মানুষের মধ্যে প্রেরণা জাগিয়েছে। দেশি পণ্যের ই-কমার্সে নারী উদ্যোক্তাদের আগ্রহ ও তাদের সাফল্য লক্ষ্য করেছি। উদ্যোক্তারা নিজের অবস্থান মেলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। ময়মনসিংহের ই-কমার্সের প্রসারে টিটু ব্যক্তিগত ও তার অফিস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।”

ভার্চুয়ালি যুক্ত হয়ে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিব আহমেদ বলেন, “সেই ২০১৪ সাল থেকে বলে আসছি, ডিজিটাল বাংলাদেশ এর সুফল ঘরে ঘরে পৌছাতে হলে ই-কমার্সকে এগিয়ে নিতে হবে।”

ময়মনসিংহের ই-কমার্স এগিয়ে নিতে গবেষণা, বিনামূল্যে বীজ বিতরণ, প্রশিক্ষণ সহ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন বিনার দুই বিজ্ঞানী ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম ও ডাঃ মোঃ কামরুজ্জামান।

আলোচনায় উঠে আসে ময়মনসিংহের ই-কমার্স ছড়িয়ে দেওয়ার এখন উপযুক্ত সময়। যেসব সমস্যা আছে সবাই মিলে চেষ্টা করলে খুব সহজে তা মোকাবেলা করা যাবে। ই-কমার্সের ছোয়া পেলে পাটের পণ্য, হস্তশিল্প, মৎস্য শিল্প, কৃষি পণ্য, বেতের পণ্য, মন্ডা সহ বহুজাতিক পণ্য ছড়িয়ে দেওয়া যাবে সর্বত্রে। এতে কর্মসংস্থান বাড়বে ও অর্থনৈতিক উন্নয় হবে।

ময়মনসিংহ বিভাগ থেকে এখন পর্যন্ত তেমন কোন ই-কমার্স প্রতিষ্ঠান বিপুল পরিচিতি লাভ করেনি। তবে ফেসবুক ভিত্তিক অনেক পেজ রয়েছে এবং সাফল্যের সাথে এগিয়ে চলছে। এদের অধিকাংশই নারী উদ্যোক্তা। এগুলোকেই সম্ভাবনা হিসেবে দেখছে উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status