ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 9:02 PM

সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি

সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি

শনিবার দেশের ক্রিকেটভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া বিশেষ এক সাক্ষাতকারে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটীয় নানান আলোচনা করেছেন। ওই সাক্ষাতকারে সাকিব আল হাসান জানিয়েছেন তিনি দেশের হয়ে টেস্ট খেলতে চাচ্ছেন। এর আগে সাকিবকে আইপিএল খেলার জন্য এনওসি বা অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। এবার সেট নিয়েই পুনর্বিবেচনা করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

রোববার (২১ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে আকরাম খান এসব তথ্য জানান।

আকরাম বলেন, ‘আজকে আমাদের মূলত মিটিং ছিল টিম নিউজিল্যান্ডে। এসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। এটাও চিন্তা করেছি যাতে আমাদের এটা কোনো এফেক্ট না ফেলে টিমের ওপর। অনেক কথার মধ্যে একটা ছিল আমি নাকি চিঠি পড়িনি। বোর্ডের সঙ্গে কথা বলে আইপিএলের এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ও যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। আমরা ওর এনওসির ব্যাপারে চিন্তা করব।’ সাকিবের চিঠি প্রসঙ্গে আকরাম বলেন, ‘সাকিব যেটা আমাদের বলেছে, শ্রীলঙ্কায় আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি সে সিরিজটা না খেলে সে আইপিএল খেলতে চায়। শ্রীলঙ্কায় আমরা কি খেলতে যাবো সেটা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। এখন যেহেতু সে নিজের মুখে বলেছে সে টেস্ট খেলতে চায়।’

ফেসবুক লাইভে এসে সাকিব অভিযোগ করেছিলেন তার পাঠানো চিঠি পড়েননি খোদ ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান। এই নিয়ে স্পষ্টই ক্ষোভ দেখা গেছে আকরাম খানের মধ্যে। দুয়েকদিনের মধ্যেই সাকিবের এনওসি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আকরাম বলেন, ‘যেহেতু বলেছে যে ও চিঠি দিয়েছে আমি চিঠিটা পড়িনি। তো ঠিক আছে, যেহেতু চিঠিটার ভুল বুঝেছি আমি, আর ও যেহেতু টেস্ট খেলতে চাচ্ছে, সেহেতু বোর্ডের সবার সাথে আলাপ-আলোচনা করে কাল, পরশু মধ্যে ওর এনওসির ব্যাপারে আবার আলোচনা করব। ও শ্রীলঙ্কা যাবে টেস্ট খেলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status