ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
আফগানিস্তান থেকে এখনি সেনা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 2:57 PM

আফগানিস্তান থেকে এখনি সেনা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে এখনি সেনা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পেন্টাগন বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সেনা প্রত্যাহারের আগে অবশ্যই সেখানে সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসতে হবে। ২০ বছর আগে তালেবান হটানোর নামে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা। খবর এবিসি ও রয়টার্সের।

ন্যাটো জোটের কর্মকর্তারা গত বুধ ও বৃহস্পতিবার বৈঠক করেছেন এবং তাতে আফগানিস্তানে মোতায়েন জোটের ৯ হাজার ৬০০ সেনার ভাগ্যে কী হবে তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।

 এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সরকার তাড়াহুড়ো কিংবা বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার করবে না যাতে ন্যাটো জোটের সুনাম ক্ষুন্ন হয়। গতমাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম অস্টিন লয়েড পেন্টাগনে প্রথম সাংবাদিকদের ব্রিফ করলেন।    

তিনি সুস্পষ্ট করে বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মিশন চলবে এবং যেকোনো ঝুঁকির মুখে নিজেদের রক্ষার ক্ষেত্রে কমান্ডারদের দায়িত্ব ও অধিকার রয়েছে।

এর আগে মার্কিন সরকার ও তালেবানের মধ্যে কাতারে যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা।

কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর সে সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে। ফলে আফগানিস্তান থেকে শিগগিরি মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে মেন হয় না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status