ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ধারের রেকর্ড যুক্তরাজ্যের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 2:53 PM

ধারের রেকর্ড যুক্তরাজ্যের

ধারের রেকর্ড যুক্তরাজ্যের

গত জানুয়ারি মাসে ৮ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড ধার করেছে যুক্তরাজ্য সরকার। দেশটির আর্থিক ব্যবস্থাপনায় ১৯৯৩ সালের পর ধারের এই সংখ্যাটাই এখন পর্যন্ত সর্বোচ্চ এবং তা করোনা মহামারিরই প্রতিচ্ছবি।

গত বছরের জানুয়ারি মাসের হিসাবেও রেকর্ড গড়েছে এই ধারের পরিমাণ। যুক্তরাজ্যের অর্থবছরের হিসাবে সাধারণত জানুয়ারি মাসে রাজস্ব আয় বাড়ে। তারপরও এই এবার এই শোচনীয় অবস্থার মুখে পড়তে হয়েছে দেশটিকে।

জানুয়ারি মাসে দেশটির রাজস্ব আয় কমেছে ১ বিলিয়ন পাউন্ডের কাছাকাছি কিন্তু এ সময় যুক্তরাজ্য সরকারকে ১৯ দশমিক ৭ বিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করতে হয়েছে।

সব মিলিয়ে যুক্তরাজ্যের ধারের পরিমাণ দাঁড়িয়েছে ২৭০ বিলিয়ন পাউন্ডে, এক বছর আগের তুলনায় এই ধার ২২২ বিলিয়ন পাউন্ড বেশি অর্থাৎ দেশটির জাতীয় পরিসংখ্যান দফতরের দেয়া তথ্য বলছে, গত এক বছরেই এই ধার বেড়েছে ২২২ বিলিয়ন পাউন্ড।


যুক্তরাজ্যের বাজেট প্রণয়ন ও বরাদ্দ দিতে স্বাধীন কার্যালয় ওবিআর'র পূর্বাভাস আগামী মার্চ মাসে শেষ হতে যাওয়া অর্থবছরে দেশটির এই ধারের পরিমাণ দাঁড়াবে ৩৯৩ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডে। আর তা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ ধার।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status