ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভ্যাকসিনে ভিআইপি বিতর্ক, পদত্যাগে বাধ্য হলেন আর্জেন্টাইন স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 2:03 PM

ভ্যাকসিনে ভিআইপি বিতর্ক, পদত্যাগে বাধ্য হলেন আর্জেন্টাইন স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিনে ভিআইপি বিতর্ক, পদত্যাগে বাধ্য হলেন আর্জেন্টাইন স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে ভিআইপি এবং সরকার ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা পাওয়ার পর পদত্যাগে বাধ্য হলেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেজ গার্সিয়া। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় প্রেসিডেন্টের নির্দেশে গত শুক্রবার পদত্যাগ করেছেন তিনি। খবর রয়টার্সের।

পদত্যাগের পর এক টুইটে গার্সিয়া দাবি করেছেন, তিনি দূরে থাকাকালীন তার কার্যালয়ের ‘অনিচ্ছাকৃত বিভ্রান্তি’র কারণে কিছু লোক সঠিক প্রক্রিয়া পাশ কাটিয়ে ভ্যাকসিন নিতে পেরেছেন।

আর্জেন্টাইন সরকার সংশ্লিষ্ট দুটি সূত্র এর আগে জানিয়েছিল, দেশটিতে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করেই অন্তত ১০ জন ভ্যাকসিন পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন দাবি করেছেন, তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই ভ্যাকসিন পেয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয় দেশটিতে, যার কারণে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গার্সিয়াকে পদত্যাগ করতে বলেন বলে জানা গেছে।


লাতিন আমেরিকার এ অঞ্চলটিতে এমনিতেই ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। তার মধ্যে ভ্যাকসিন নিয়ে ব্যাপক দুর্নীতি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status