ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে অংশ নিতে দিল্লি যাবেন সাত শ্যুটার
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 1:16 PM

বিশ্বকাপে অংশ নিতে দিল্লি যাবেন সাত শ্যুটার

বিশ্বকাপে অংশ নিতে দিল্লি যাবেন সাত শ্যুটার

গত বছর স্থগিত হওয়া দিল্লি শ্যুটিং বিশ্বকাপ আগামী ১৮-২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে এ আসরে অংশ নিচ্ছেন সাতজন শ্যুটার।  দুইজন পিস্তল ও পাঁচ জন রাইফেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।

অলিম্পিক প্রস্তুতিতে থাকা চার শ্যুটার আব্দুল্লাহেল বাকী, আতকিয়া হাসান, রিসালাতুল ইসলাম ও শাকিল আহমেদের সঙ্গে আরো যাবেন রাব্বি হাসান, ফারবিন চৌধুরী ও আরমিন আশা।

তাদের মধ্যে শাকিল ও আরমিন শুধু পিস্তলের। অলিম্পিক ক্যাম্পের বাইরের মুন্না ও আরমিন যাচ্ছেন নৌবাহিনীর খরচে। গত অনলাইন এশিয়ান চ্যাম্পিয়নশিপে নজরকাড়া জুনিয়র শ্যুটার ফারবিনকে সুযোগটি করে দিচ্ছে ফেডারেশনই।

দিল্লির এই আসরে প্রতিটি ইভেন্টের একটি করে অলিম্পিক কোটার সুযোগ থাকছে। করোনার কারণে চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশের শ্যুটাররাই অবশ্য দিল্লি আসছেন না।

সম্পাদনায়: মোহনা আজিজ     
  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status