ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
৩ বারের কাউন্সিলর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 January, 2021, 10:57 PM

৩ বারের কাউন্সিলর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৩ বারের কাউন্সিলর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৩নং সংরক্ষিত আসনে (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) নারী কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়নব বিবি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন বয়সে তরুণ এ জনপ্রতিনিধি।

১৪ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন জয়নব বিবি। ১৯ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রাজু আহম্মেদ। ২৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জয়নব বিবিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. রাজু আহম্মেদ।

২০০২ সালের মাটিরাঙ্গা পৌরসভা গঠনের পর ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন জয়নব বিবি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৯ ও ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে ৩নং সংরক্ষিত ওয়ার্ডে (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাট্রিক জয় পান জয়নব বিবি।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টানা চারবারের মতো জয় পাওয়া কাউন্সিলর জয়নব বিবি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের পাশে ছিলাম। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জনগণ আমার কাজের স্বীকৃতি দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দায়িত্ব আরও বেড়ে গেল।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status