ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
সেরা করদাতা সাকিব-তামিম-মাশরাফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 January, 2021, 10:02 PM

সেরা করদাতা সাকিব-তামিম-মাশরাফি

সেরা করদাতা সাকিব-তামিম-মাশরাফি

সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বিভিন্ন বিভাগে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড দেয়া হবে। ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৫ প্রতিষ্ঠান ও অন্যান্য ১২।

ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মোর্ত্তজা নির্বাচিত হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত এই তিনজন পাচ্ছেন ট্যাক্স কার্ড।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status