ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
‘ভুল ব্যানার’ নিয়ে অটোপাস চায় এসএসসি পরীক্ষার্থীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 3:32 PM

‘ভুল ব্যানার’ নিয়ে অটোপাস চায় এসএসসি পরীক্ষার্থীরা

‘ভুল ব্যানার’ নিয়ে অটোপাস চায় এসএসসি পরীক্ষার্থীরা

ব্যানারে ‘সিদ্ধান্ত’ বানান ভুল, তা নিয়েই মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনায় আমাদের স্কুল কার্যক্রম আজ প্রায় ১১ মাস বন্ধ। আমাদের পড়াশোনায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। তাই আমরা চাই, আমাদের পিএসসি ও জেএসসির রেজাল্ট অনুযায়ী অটোপ্রমোশন দেয়া হোক।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী হোসেন এমরান বলেন, কোভিড-১৯-এর শারীরিক-মানসিক ধকল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা আমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের জন্য কঠিন হবে।

এ সময় শিক্ষার্থীরা অটোপাসের দাবিসহ তিনদফা দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো- করোনাকালে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা দিতে চায় না। কারণ পরীক্ষার হলে দূরত্ব বেশি হলে তাদের রেজাল্ট খারাপ হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status