ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মায়ের অনশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:34 PM

মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মায়ের অনশন

মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মায়ের অনশন

নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোনও প্রতিকার না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন এক মা। রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের সামনে তিনি প্ল্যাকার্ড হাতে অনশনে দাঁড়িয়ে ছিলেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে মামলা করতে সহযোগিতা করেন।

অনশনে দাঁড়ানো নারী বলেন, গত ১০ অক্টোবর তিনি ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলেন। এই সুযোগে ১১ অক্টোবর তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে পাশের বাড়ির রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। সেদিন মেয়ের ডাক চিৎকারে ব্যর্থ হলেও পরদিন ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় মেয়েকে আবারও তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। মেয়েটি তার এক স্বজনের কাছে পুরো ঘটনাটি বলে। এর মধ্যে ১৮ অক্টোবর ওই নারী ঢাকা থেকে ফিরলে মেয়ে ঘটনাটি তাকেও জানায়। এই ঘটনায় তিনি ওই দিন শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। থানার এক কর্মকর্তা তাকে গালিগালাজ করে থানা থেকে বের হয়ে যেতে বলেন বলেও তিনি অভিযোগ করেন।

এরপর তিনি র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পে গিয়ে ঘটনা জানালে তারা তাকে থানায় মামলা করতে পরামর্শ দেন। ওই নারী বলেন, থানায় গিয়ে বকা খেয়েছি, এখন কি আর গেলে কাজ হবে? তাই বিচার না পেয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে অনশনে দাঁড়িয়েছিলাম'। তিনি বলেন, অনশনে দাঁড়ানো অবস্থায় শ্রীপুর থানা থেকে এক কর্মকর্তা এসে তাকে থানায় নিয়েছিল। পরে ওসি সবকিছু শুনে মামলা নেন বলে তিনি জানান।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্তকে আসামি করে ধর্ষণচেষ্টা মামলা করেছে নারী। আসামিকে ধরতে এর মধ্যে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status