ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় ইসরাইলের নতুন বসতির প্রস্তুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:27 PM

গাজায় ইসরাইলের নতুন বসতির প্রস্তুতি

গাজায় ইসরাইলের নতুন বসতির প্রস্তুতি

গাজা সীমান্তের কাছে নতুন বসতি গড়ার সিদ্ধান্তের অনুমোদন দিল ইসরাইলের মন্ত্রিসভা। রোববার (০৮ নভেম্বর) নেয়া এ সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করে দেশটির সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ১২।

দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, 'সরকার গাজা সীমান্তের পাশে নতুন বসতি গড়ার অনুমতি দিচ্ছে। এটা খুবই ভালো খবর ইসরাইলের জন্য, এটা অনেক বড় একটি খবর গাজার সীমান্তের কাছে বসবাস করা ইসরাইলি জনগণের জন্য।

ইসলাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, 'নতুন করে গড়া হাউজিং প্রকল্পে অন্তত ৫শ পরিবার বসবাস করতে পারবে। এর নাম দেয়া হয়েছে 'হানুন'। প্রায় ৩ লাখ মার্কিন ডলার ব্যয় হবে এই প্রকল্পের কাজ শেষ করতে।

উল্লেখ্য, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বের একটি বড় উৎস হলো পশ্চিম তীর কিংবা পূর্ব জেরুজালেমের মতো ফিলিস্তিনি এলাকায় গড়ে ওঠা ইহুদি বসতিগুলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের কারণে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় দখল করা এলাকায় ইসরায়েল তার নাগরিকদের বসতি করতে দিলে সেটি হবে অবৈধ। আন্তর্জাতিক এ সমঝোতার অংশ ছিল যুক্তরাষ্ট্রও। তারা সবসময় এসব বসতিকে অবৈধ বললেও সম্প্রতি সে অবস্থান পরিবর্তন করেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন না যেতেই ইসরাইলের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিলো। অন্যদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে হামাস অথবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status