ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্পের পরাজয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছেন ফিলিস্তিনিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:16 PM

ট্রাম্পের পরাজয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছেন ফিলিস্তিনিরা

ট্রাম্পের পরাজয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছেন ফিলিস্তিনিরা

ফিলিস্তিনিরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি জানায়,  ঠিক এ কারণেই ট্রাম্পের পরাজয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছেন ইসরায়েলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা।

রোববার( ৮ নভেম্বর)  ফিলিস্তিনি নেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, আশা করছি এখন বর্বর ইসরায়েলের দমন-পীড়ন কমবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত নাবিল সাথ গণমাধ্যমকে বলেন, ট্রাম্পের শাসনামলটি ছিল ফিলিস্তিনিদের কাছে একটি দুঃস্বপ্ন। সবচেয়ে খারাপ সময় কেটেছে ফিলিস্তিনিদের।

পিএলও নেতা হানান আশরাবি বলেন, আমরা ফিলিস্তিনের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন দাবি করছি। আশা করি দেশটির নতুন সরকার এ বিষয়টি বিবেচনা করবে।

১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূমিদখল করে আসছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ট্রাম্প ক্ষমতায় আসার পর তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের প্ররোচনায় ট্রাম্পের প্রচ্ছন্ন মদদে একের পর এক ফিলিস্তিনিদের ভূমিদখল করে আসছে ইসরায়েল।

     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status