ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৮ বছর পর আর্মেনিয়ার শুশায় শোনা যাবে আজান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 8:50 PM

২৮ বছর পর আর্মেনিয়ার শুশায় শোনা যাবে আজান

২৮ বছর পর আর্মেনিয়ার শুশায় শোনা যাবে আজান

দীর্ঘ ২৮ বছর পর আর্মেনিয়ার শুশা শহরে আজানের ডাক শোনা যাবে।

রোববার আর্মেনীয় দখল থেকে কারাবাখের দ্বিতীয় এ শহরটি মুক্ত করার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন। খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।

১৯৯২ সালের ৮মে শুশা আর্মেনিয়ার বাহিনী দখল করে। আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর শুশা।

আজেরি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল। বহু বছর পর এখন সেখানে আজানের ধ্বনি শোনা যাবে।

রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছি। যদি আর্মেনিয়ার নেতারা আমাদের দাবির সাড়া না দেয়, আমরা এর শেষ পর্যন্ত যাব।  

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

আর্মেনীয় হামলার এ পর্যন্ত শতাধিকের বেশি আজারবাইজানি বেসামরিক নাগরিক নিহত হয়।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status