ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাত জাগা তরুণের কারণে বাঁচল ৭৫ প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 10:26 PM

রাত জাগা তরুণের কারণে বাঁচল ৭৫ প্রাণ

রাত জাগা তরুণের কারণে বাঁচল ৭৫ প্রাণ

রাত জেগে ওয়েবসিরিজ দেখা এক তরুণের সচেতনতায় ভবন ধসের হাত থেকে ৭৫ জন প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, শহরটির ডোম্বিভিলির কোপার এলাকায় স্থানীয় সময় ভোরে ৪০ বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে। বাড়িটিতে বসবাস করতেন ১৮টি পরিবার। সবমিলিয়ে ৭৫ জন বাসিন্দা হবে। ভোর সাড়ে ৪ টার সময় সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। একমাত্র জেগে ছিলেন কুনাল মোহিতে নামে এক তরুণ। সে তখন অনলাইনে ওয়েবসিরিজ দেখছিল। মূলত তার কারণেই প্রাণে বাঁচেন পুরো বিল্ডিংয়ের বাসিন্দারা।

এক সাক্ষাৎকারে কুনাল জানায়, ভোর সাড়ে চারটার সময় দুর্ঘটনাটি ঘটে। সে সময় সে বসে ওয়েবসিরিজ দেখছিল। তখনই তার রান্না-ঘরের একাংশ ভেঙে পড়ে। বিপদ বুঝতে বেশি সময় লাগেনি তার। মুহূর্তের মধ্যে বাড়ির বাসিন্দাদের জাগিয়ে তোলেন সে।

তারপর প্রত্যেককে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। কিন্তু ওই তরুণের উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেলেন প্রত্যেকে।

জানা গেছে, কয়েকদিন আগেই বাড়িটিকে বিপজ্জনক বলা হয়েছিল। তা সত্ত্বেও তাতে বসবাস করছিলেন ওই বাসিন্দারা। তবে এলাকায় বর্তমানে নায়কের মর্যাদা পাচ্ছে কুনাল। কারণ তার সৌজন্যেই বেঁচে গিয়েছে এতগুলো প্রাণ। প্রত্যেকেই তাই তার প্রশংসায় পঞ্চমুখ।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status