ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসিটি ক্যাডার প্রবর্তনের দাবিতে স্মারকলিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 10:23 PM

আইসিটি ক্যাডার প্রবর্তনের দাবিতে স্মারকলিপি

আইসিটি ক্যাডার প্রবর্তনের দাবিতে স্মারকলিপি

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) আইসিটি ক্যাডার প্রবর্তনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম।

শনিবার (৩১ অক্টোবর) তারা এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘প্রশাসন, পুলিশ, শিক্ষা, প্রকৌশল, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য বিসিএসে স্বতন্ত্র ক্যাডার থাকালেও আইসিটিতে স্বতন্ত্র কোনো ক্যাডার নেই। ফলে সরকারি সেক্টরে কর্মরত আইসিটি কর্মকর্তারা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত। একবিংশ শতাব্দির ডিজিটাল বাংলাদেশে একজন আইসিটি কর্মকর্তাকে চাকরিতে যোগদানের পর একই পদে কর্মরত থেকে অবসর নিতে হচ্ছে। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ঘোষণার ফলে তরুণ প্রজন্মের মধ্যে আইসিটি বিষয়ে উচ্চতর শিক্ষার ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের জন্য যথাযথ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের সাংবিধানিক দায়িত্বেরও অংশ।’

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status