ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, দোষ স্বীকার করলেন ইস্রাফিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2020, 10:11 PM

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, দোষ স্বীকার করলেন ইস্রাফিল

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, দোষ স্বীকার করলেন ইস্রাফিল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার ৪ নম্বর আসামি ইস্রাফিল রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ইস্রাফিলকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, শনিবার বিকেলে রিমান্ড শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ইস্রাফিলকে আদালতে আনেন।

এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোয়েব উদ্দিন খান ১৬৪ ধারায় ইস্রাফিলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।

২৭ অক্টোবর ইস্রাফিল আদালতে আত্মসমর্পণ করলে পরদিন তদন্ত সংস্থা পিবিআই দুটি মামলায় তার সাতদিনের রিমান্ড চাইলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

প্রসঙ্গত, এ পর্যন্ত মোট নয়জন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার মূল পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন পুলিশি রিমান্ডে রয়েছেন।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status