ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 July, 2020, 9:50 AM

চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ মমিনুর রহমান, আবদুল হামিদ,  ওয়াহেদ ও ওয়াজেদ শেখ।

গতকাল রবিবার (২৬শে জুলাই) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক দ্রব্য এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ভুক্তোভোগী নুর উদ্দিন পাটোয়ারী জানান, বিক্রয় করা ওষুধে নিষিদ্ধ ওষুধ আছে দাবি করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। রবিবার বাকি টাকা নিতে আসার কথা থাকলে র‌্যাব-৪ কে বিষয়টি জানান তিনি। পরে র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে তাদের আটক করে।

র‌্যাব জানায়, তল্লাশী করে অস্ত্র, মাদক, জাল টাকাসহ ও বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের ১৬ এটিএম কার্ড পাওয়া যায়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status