ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদুল আযহায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে: পুলিশের সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 July, 2020, 9:43 AM

ঈদুল আযহায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে: পুলিশের সতর্কতা জারি

ঈদুল আযহায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে: পুলিশের সতর্কতা জারি

পবিত্র ঈদুল আযহায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বড় ধরনের হামলার পরিকল্পনার কথা জানতে পেরে দেশব্যাপী কড়া সতর্কতা নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে দেশের সকল ইউনিটে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দফতর।

সদর দফতরের এআইজি (অপারেশনস-১) সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিটিতে বলা হয়, গোয়েন্দা তথ্য পর্যালোচনায় জানা গেছে, তথাকথিত আইএস আসন্ন ঈদুল আযহা সামনে রেখে কথিত “বেঙ্গল উলায়াত” ঘোষণার উদ্যোগ নিয়েছে। সাধারণত বড় ধরনের সন্ত্রাসী হামলার মাধ্যমেই “বেঙ্গল উলায়াত” ঘোষণা করা হয়। এই অবস্থায় আইএস’র দেশীয় অনুসারী নব্য জেএমবির সদস্যরা হামলা পরিচালনাসহ যেকোনো জঙ্গি হামলা বা বোমা হামলার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনসহ নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। তাই, পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে করে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। সকল ইউনিট প্রধানগন যেন এসব নির্দেশনা গুরুত্বসহকারে বিবেচনা করেন। সূত্র: যমুনা টিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status