ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 9:38 AM

চীনের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

চীনের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চীনের সিচুয়ান প্রদেশের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা। গত শুক্রবার আজ সোমবারের মধ্যেই কনস্যুলেট বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয় চীন।

এর আগে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে চীন এই পদক্ষেপ নিয়েছে। ওই কনস্যুলেট এরই মধ্যে বন্ধ করা হয়েছে এবং সেখানে নিরাপত্তাকর্মী প্রবেশ করেছে।
চেংডু কনস্যুলেটের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দেখা গেছে। সেখানে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়ে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে বেইজিং যা করেছে ওয়াশিংটন তার ব্যবস্থা নিয়েছে কারণ তারা অন্যের অধিকৃত সম্পত্তি চুরি করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে মার্কিন পদক্ষেপটি চীনবিরোধী মিথ্যাচারের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status