ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাগরে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধ চীনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 9:37 AM

সাগরে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধ চীনের

সাগরে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধ চীনের

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরোধ লেগেছে। সাগরে চীনের তৎপরতার তীব্র বিরোধিতা করছে অস্ট্রেলিয়া। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় বেইজিংয়ের আঞ্চলিক ও সামুদ্রিক দাবি প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে দেশটি। সেখানে একটি ঘোষণাপত্র জমা দিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বলা হয়েছে, চীনের সাগরের বেশি অংশের দাবি, এর কোনও আইনি ভিত্তি নেই। তবে এ বিষয়ে মন্তব্য করেনি চীন।
যুক্তরাষ্ট্র বলছে ওই এলাকায় চীনা তৎপরতা বেআইনি। এর কিছুদিনের মধ্যেই এই বিরোধ প্রকাশ্যে এল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে চীন সাগরে থাকা ওই দ্বীপটিতে বিমানঘাঁটি নির্মাণ করছে। চীনা দাবিকে ঘিরে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে। দ্বীপটি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বেশ কয়েকটি সামুদ্রিক সংঘাত চলছে।

এর আগে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রেলীয় যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী। অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র-জাপানের একটি যৌথ নৌমহড়া চলাকালে এ ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিতর্কিত দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। যদিও অপরিকল্পিত এই মহড়ায় বিদেশি যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি নিরাপদ ও পেশাদার উপায়ে সামলে নেওয়া হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status