ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৈয়দপুরে ৬০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা
নতুন সশয় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 July, 2020, 9:31 AM

সৈয়দপুরে ৬০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

সৈয়দপুরে ৬০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে শহীদ জহুরুল হক সড়কে (বিচালিহাটি) অভিযান চালিয়ে ৩টি গোডাউন থেকে ৬০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার পলিথিন জব্দ করাসহ তিনজন ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ সিপিসি-২, এনএসআই এবং পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে যৌথভাবে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির এবং মাহবুব হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার এনএসআইয়ের উপ-পরিচালক খালিদ হাসান, র‌্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার ইমরান খানসহ যৌথবাহিনীর সদস্যরা।

জানা গেছে, শহরের উল্লেখিত সড়কের ওই ৩টি গোডাউন মালিক সাবদার হোসেন, আব্দুর রশিদ ও ইমরান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা করে আসছিল। উপজেলাসহ বিভিন্ন জেলায় তারা পলিথিন বাজারজাত করে আসছিল।

ঘটনার দিন এনএসআইয়ের দেয়া তথ্যে ও পরিকল্পনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদফতর রংপুর জেলার পরিদর্শক কাজী সাইফুদ্দীন উদ্ধার মালামাল জব্দ করে রংপুর অফিসে নিয়ে যান। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ আইন মোতাবেক গোডাউন মালিকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের জেল দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status