ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর্ণবাদবিরোধী বিক্ষোভ থেকে সিয়াটল-পোর্টল্যান্ডে দাঙ্গা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 9:02 AM

বর্ণবাদবিরোধী বিক্ষোভ থেকে সিয়াটল-পোর্টল্যান্ডে দাঙ্গা

বর্ণবাদবিরোধী বিক্ষোভ থেকে সিয়াটল-পোর্টল্যান্ডে দাঙ্গা

যুক্তরাষ্ট্রের সিয়াটল ও পোর্টল্যান্ড শহরে চলমান বর্ণবাদ ও বৈষম্যবিরোধী বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতাকে দাঙ্গা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মিনেসোটায় শেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর দুই মাস পূর্তির দিনে শনিবারও ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়েছে দেশটিতে।

এদিন কলোরাডোর অরোরা শহরে বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছে, টেক্সাসের অস্টিনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন একজন, ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের একটি আদালত ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

শনিবার সিয়াটলের ক্যাপিটল হিলে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়লে এটিকে দাঙ্গা পরিস্থিতি ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এদিন ফ্ল্যাশ ব্যাংস ও পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ।

এক টুইটে সিয়াটল পুলিশ জানিয়েছে, সহিংসতার অভিযোগে অন্তত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, শহরের পূর্বাঞ্চলীয় একটি পুলিশ স্টেশনের দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাব্য বিস্ফোরক ব্যবহারের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এর আগে, শনিবার দিনের শুরুতে বিক্ষোভকারীরা শহরের নির্মাণাধীন একটি কিশোর সংশোধনাগারের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া, ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সিয়াটল উপকণ্ঠে সমবেত হন হাজার হাজার মানুষ।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পোর্টল্যান্ডের মতো সিয়াটল, শিকাগো, কানসাস সিটি, আলবুকার্ক ও নিউ মেক্সিকোর মতো শহরগুলোতেও ফেডারেল এজেন্ট পাঠানো হবে। সূত্র: আল জাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status