ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমপি ইসরাফিল আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 July, 2020, 8:50 AM
সর্বশেষ আপডেট: Monday, 27 July, 2020, 9:05 AM

এমপি ইসরাফিল আর নেই

এমপি ইসরাফিল আর নেই

করোনা ‘নেগেটিভ’ নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জুলাই) সকাল ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতা‌লে মৃত্যুবরণ করেন তিনি।

ইসরা‌ফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন জানান, হাসপাতা‌লে লাইফ সাপোর্টে ছিলেন এই সংসদ সদস্য। ক‌রোনা পজেটিভ হওয়ার ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল। রাজধানীর স্কয়ার হাসপাতা‌লে তাকে ভ‌র্তি করা হয় চল‌তি মা‌সের প্রথম সপ্তা‌হে ।

মো. ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি। সন্ত্রা‌সের জনপদ হিসে‌বে প‌রি‌চিত আত্রাই রাণীনগ‌রের সুস্থ জীবন ধারা ফি‌রে আনেন তি‌নি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল আলম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status